ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে ৪ ঘণ্টা যানজট

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

এপ্রিল ২২, ২০২৬, ০৩:০৭ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে ৪ ঘণ্টা যানজট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের ব্যস্ত অংশে সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণে প্রায় ৪ ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে মহাসড়কের এপেক্স ফুটওয়্যার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকে থাকা বিপুল পরিমাণ সিমেন্টের বস্তা সড়কে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। প্রায় ৪ ঘণ্টা সড়ক কার্যত বন্ধ থাকায় দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে স্থানীয় লোকজন ও শ্রমিকরা দ্রুত ঘটনাস্থলে এসে ছড়িয়ে পড়া সিমেন্টের বস্তা সরানোর কাজ শুরু করেন, যাতে সড়ক আবার চলাচলের উপযোগী করা যায়।

খবর পেয়ে নাওজোর–কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

নাওজোর–কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ওসি সাওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি এবং যান চলাচল স্বাভাবিক করতে ব্যবস্থা নিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

এএন

Link copied!