ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সোচ্চার সংবাদকর্মীরা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

এপ্রিল ২৬, ২০২৬, ০৩:৪৭ পিএম

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সোচ্চার সংবাদকর্মীরা

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হওয়া এক সাংবাদিকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।

রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘গাজীপুরের সাংবাদিকবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গাজীপুর বারের আইনজীবী রুহুল আমিন ও তার সহযোগীরা আনন্দ টেলিভিশন ও দৈনিক জনতা পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. জসিম উদ্দিনকে আদালতসংলগ্ন একটি হোটেল থেকে খাবাররত অবস্থায় তুলে নিয়ে আইনজীবী সমিতি প্রাঙ্গণে নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করা হয়।

বক্তারা জানান, সম্প্রতি একটি বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি এ ঘটনার শিকার হন। অভিযোগ রয়েছে, পরবর্তীতে তাকে একটি মামলায় জড়িয়েও জেলহাজতে পাঠানো হয়েছে।

এছাড়া, ঘটনার বিষয়ে খোঁজ নিতে আদালতে গেলে কয়েকজন সাংবাদিকের ওপরও হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। বিষয়টিকে স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক উল্লেখ করে বক্তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. কলিমুল্লাহ্ ইকবাল, দৈনিক কণ্ঠবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জানে আলম, সাপ্তাহিক পিলসুজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আবু হানিফা, সাংবাদিক মনির হোসেন সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

সমাবেশ থেকে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্টদের সনদ বাতিল এবং আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এএন

Link copied!