ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে জরিমানা

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

জুন ৬, ২০২৬, ০৪:৩৪ পিএম

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধ ও অননুমোদিতভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে মো. হানিফ আলী নামে এক ড্রেজার মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের অধীনে তাকে এই জরিমানা করা হয়।

শনিবার দুপুরে উপজেৃলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী এলাকার নদীর ঘাটে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান। এসময় ভূঞাপুর থানা পুলিশ ও ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত হানিফ আলী উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের সোহরাব আলীর ছেলে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, সরকারি নিয়ম অমান্য করে এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে যমুনা নদীতে অবৈধ ও অননুমোদিতভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিল। ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। পরে তারা দোষ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের অধীনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, বালু উত্তোলনের ক্ষেত্রে কোনো বৈধ অনুমোদন না থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে উপজেলা প্রশাসন সবসময় সচেতন ও সচেষ্ট রয়েছে। যারা অবৈধ ও অননুমোদিত কাজের সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এএন

Link copied!