ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

মেট্রোরেল চলাচলের সময় বাড়ল, রোববার থেকে কার্যকর 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৪:৫৯ পিএম

মেট্রোরেল চলাচলের সময় বাড়ল, রোববার থেকে কার্যকর 

ঢাকার মেট্রোরেলের চলাচলের সময় রাতের দিকে উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন এই সময়সূচি রোববার (৭ জুন) থেকে কার্যকর হচ্ছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী, নতুন সময়সূচিতে মতিঝিল থেকে উত্তরা রুটে শেষ ট্রেন রাত সাড়ে ১০টায় ছাড়বে। বর্তমানে যা ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা আগে ছাড়ত রাত ৯টা ৩০ মিনিটে।

কর্তৃপক্ষ জানায়, রাতের সময় বাড়ানোর আগে প্রায় এক মাস ধরে পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণ চালানো হয়েছে। এরপরই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। প্রাথমিকভাবে বর্ধিত সময়ের মধ্যে অতিরিক্ত একটি করে ট্রিপ পরিচালনা করা হবে-একটি মতিঝিলগামী এবং একটি উত্তরা অভিমুখী ট্রেন। এতে দুই ট্রিপের মধ্যে প্রায় ১০ মিনিট বিরতি থাকবে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম জানান, রাতের সেবা বাড়ানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যাত্রী চাহিদা বিবেচনায় এটি কার্যকর করা হচ্ছে।

বর্তমানে প্রতিদিন সকালে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল সোয়া ৭টায়। সকালে চলাচলের সময় বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এম জি

Link copied!