ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

কুড়িগ্রামে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

জুন ৬, ২০২৬, ০৫:৫২ পিএম

কুড়িগ্রামে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কুড়িগ্রামে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি যানবাহনের চালকের কাছ থেকে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

শনিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শব্দদূষণবিরোধী এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, কয়েকটি যানবাহনে অনুমোদিত শব্দমাত্রার চেয়ে বেশি শব্দ উৎপন্নকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২৫ লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী চারটি মামলায় চার চালককে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন ও কাজী রীমা আক্তার।

এসময় অভিযানে পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিচালক রেজাউল করিম, জেলা পুলিশের সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এএন

Link copied!