ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৬:০২ পিএম

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ উঠেছে।

শনিবার অনুষ্ঠিত এই সমাবেশ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করছে।

এর আগে সমাবেশে বক্তব্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন সংগঠনের নেতৃত্ব। তারা ঘোষণা দেন, আন্দোলন অব্যাহত থাকবে।

দলের নেতা অভিজিৎ দীপ বলেন, তিনি শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবিতে আন্দোলনে নেমেছেন। তিনি দাবি করেন, তারা ভয় পায় না, এই লড়াই চলবে।

এর আগে আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছান দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। সেখানে দিল্লি পুলিশের কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাকে যন্তর মন্তরে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়।

তবে অনুমতির শর্ত অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি চালানোর নির্দেশনা দেওয়া হয়। এরপর পুলিশি অনুমতির ভিত্তিতে সমর্থকদের যন্তর মন্তরে উপস্থিত হতে আহ্বান জানানো হয়।

কর্মসূচিকে কেন্দ্র করে যন্তর মন্তরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় দিল্লি পুলিশ। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সংগঠনের পক্ষ থেকে সমর্থকদের ভিডিও ধারণ, বই ও জাতীয় পতাকা নিয়ে উপস্থিত থাকার নির্দেশনাও দেওয়া হয়।

এম জি

Link copied!