ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬
জাপা মহাসচিব

এই সরকার ৫ বছরের বেশি দেশ চালাতে পারবে না

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুন ১০, ২০২৬, ১০:৪৪ এএম

এই সরকার ৫ বছরের বেশি দেশ চালাতে পারবে না

সরকার যদি প্রথম বছরেই অনিয়মের নির্বাচন করে, দুর্নীতিমূলক নির্বাচন করে, তাহলে এই সরকার মুখ থুবড়ে পড়বে, ৫ বছরের বেশি দেশ চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

মঙ্গলবার বিকেলে বরিশালে জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সরকার না চাইলে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে পারবে না। এমন পরিস্থিতি হলে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি বলেন, সরকার যদি দুর্নীতি রুখতে না পারে, তাহলে তেলের দামও কমাতে পারবে না। এতে দেশের মানুষ স্বস্তিতে থাকবে না, বরং দেশ ধ্বংসের দিকে ধাবিত হবে।

বরিশালের স্থানীয় একটি কনভেনশন হলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগরের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় জাতীয় পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসসহ জাতীয় পার্টির বরিশাল মহানগর, জেলা এবং অন্যান্য জেলার নেতৃবৃন্দ।

এএন

Link copied!