ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

কালিয়াকৈরে নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)

মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)

জুন ১০, ২০২৬, ১২:২৬ পিএম

কালিয়াকৈরে নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সাহেরা খাতুন (১৮) নামে এক নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাহেরা খাতুন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোবিন্দা এলাকার জলিল মিয়ার মেয়ে। তিনি কালিয়াকৈরের মৌচাক এলাকার ঢুলিগড়া টাওয়ার মার্কেট সংলগ্ন একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন এবং স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে বাসার টিনশেড ঘরের মেঝেতে সাহেরা খাতুনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর স্বামী শামল মিয়া। পরে তাঁর চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। বিষয়টি জানানো হলে ভোররাতে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

এএন

Link copied!