ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১০, ২০২৬, ১১:৩৫ এএম

লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত

ময়মনসিংহে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করতে গিয়ে আরও এক বড় বিপত্তি ঘটেছে; উদ্ধারকাজে অংশ নিতে যাওয়া রিলিফ ট্রেনটি নিজেই লাইনচ্যুত হয়েছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকার কাছাকাছি এই অদ্ভুত দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন। তিনি বলেন, লাইনচ্যুত হওয়া যাত্রীবাহী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগিটি উদ্ধার করতে নগরীর কেওয়াটখালী লোকোশেড থেকে উদ্ধারকারী বা রিলিফ ট্রেনটি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। রিলিফ ট্রেনটি রেলওয়ে স্টেশন এলাকার কাছাকাছি পৌঁছানো মাত্রই আচমকা লাইনের ওপর থেকে ছিটকে পড়ে।

ওসি আরও বলেন, একের পর এক দুই ট্রেনের লাইনচ্যুতির কারণে এখন মূল যাত্রীবাহী ট্রেনটি উদ্ধারের কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তার পরিবর্তে প্রথম ধাপে ইঞ্জিন কেটে লাইনচ্যুত হওয়া উদ্ধারকারী বা রিলিফ ট্রেনটিকেই আগে লাইনে তোলার জোর চেষ্টা চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এর আগে আজ বুধবার সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহে এসে দুর্ঘটনার মুখে পড়ে। সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকার রেলক্রসিং পর্যন্ত আসতেই ট্রেনটির একটি যাত্রীবাহী বগি রেললাইন থেকে ছিটকে যায়। ঠিক ওই সময় থেকেই ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে সব ধরনের ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এএন

Link copied!