ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

রাজবাড়ীতে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

জুন ১০, ২০২৬, ১১:১১ এএম

রাজবাড়ীতে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

রাজবাড়ীর কালুখালী উপজেলায় অভিযান চালিয়ে ১৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধারসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ৯ জুন দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে কালুখালী থানার রূপসা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় টোকন সরদারের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

এ ঘটনায় টোকন সরদার (৫০), পিতা-মৃত জলিল সরদার এবং তাঁর ছেলে হৃদয় (১৯)-কে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই কালুখালী উপজেলার রূপসা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল একটি নিয়ন্ত্রিত ও অপব্যবহারযোগ্য মাদকজাতীয় ওষুধ। এ বিষয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এএন

Link copied!