ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

জুন ৩০, ২০২৬, ১১:৫০ এএম

আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মজনুর রহমান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। মজনুর রহমান উপজেলার ডাউকি ইউনিয়নের বিনোদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ছোট ভাই পলাশকে ঢাকাগামী বাসে তুলে দিতে আলমডাঙ্গা বাস টার্মিনালে যান মজনুর রহমান। পরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে সড়কে ড্রেন নির্মাণকাজের জন্য রাখা পাথরের ওপর মোটরসাইকেলের চাকা উঠে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে পড়ে যান।

স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ওই যুবক নিহত হয়েছেন। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এএন

Link copied!