ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

অপপ্রচারের অভিযোগে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলনে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী প্রতিনিধি

জুন ৩০, ২০২৬, ১২:৫২ পিএম

অপপ্রচারের অভিযোগে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলনে

নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য ও হাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হানিফ সরকারের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হানিফ সরকার।

মঙ্গলবার সকালে নরসিংদী সদর উপজেলার হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়সংলগ্ন হাজীপুর বহুমুখী শ্রমিক সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জানা যায়, “হাজীপুরে শ্রমিকদল নেতা সোহেলকে ডেকে নিয়ে সংঘবদ্ধ হামলা ও মারধরের অভিযোগ নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য হানিফ সরকারের বিরুদ্ধে” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

সংবাদ সম্মেলনে হানিফ সরকার বলেন, “আমি একজন সামাজিক মানুষ। আমি কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত নই। ঘটনার দিন রাতে ব্যবসায়িক কারণে সোহেলকে ডাকা হয়েছিল। পরে এলাকায় ওঁৎ পেতে থাকা কিছু ব্যক্তি তাকে মারধর করে। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

তিনি আরও বলেন, “দলের ভেতরে নানা বিভাজন রয়েছে। আমার সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি পক্ষ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।”

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, “আমি এর নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার চাই। তদন্তে যদি আমার কোনো সম্পৃক্ততা প্রমাণিত হয়, তাহলে যে শাস্তি দেওয়া হবে তা মেনে নেব।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিস রহমান সংগ্রাম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন রনি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এএন

Link copied!