ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ডা. জাহেদ

নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ৩০, ২০২৬, ০১:০৫ পিএম

নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে
প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেশের কিছু গণমাধ্যমে প্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এ ধরনের প্রচার আদালতের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং গণমাধ্যমের উচিত এ বিষয়ে আরও সতর্ক থাকা।

মঙ্গলবার সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রচারিত তার একটি সাক্ষাৎকার দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করা হয়েছে। তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আদালতের নির্দেশনা মেনে শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত থাকা উচিত।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত দলটি কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

তিনি জানান, তথ্য কমিশন খুব শিগগিরই গঠন করা হবে। পাশাপাশি গণমাধ্যম কমিশনও নতুন করে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে পুনর্গঠন করা হবে।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, এটি অত্যন্ত সফল একটি সফর ছিল। বাংলাদেশের পররাষ্ট্রনীতি দেশের নিজস্ব স্বার্থকে কেন্দ্র করেই পরিচালিত হয় এবং ভবিষ্যতেও সরকার সেই নীতিতেই অটল থাকবে।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে, তা সম্পূর্ণভাবে বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনায় নেওয়া হবে। চীনের সঙ্গে এ প্রকল্পে কাজ করলে ভারতের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি হবে না বলেও তিনি মন্তব্য করেন। তার ভাষায়, সরকার পারস্পরিক সহযোগিতা বজায় রেখেই ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে চায়। তিস্তা প্রকল্পে কোন দেশের সঙ্গে কাজ করা হবে, সেটি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত এবং এটি অন্য কোনো দেশের উদ্বেগের বিষয় নয়।

চীন-মিয়ানমার-বাংলাদেশ সরাসরি যোগাযোগ ব্যবস্থা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় প্রয়োজন ও জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য থাকলে সড়ক বা করিডর প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করা হতে পারে। সম্ভাব্যতা যাচাইয়ের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতেও চীন-মিয়ানমার-ভারত-বাংলাদেশকে সংযুক্ত করার একটি পরিকল্পনা ছিল, যদিও সেটি বাস্তবায়িত হয়নি।

বজ্রপাত মোকাবিলায় সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বজ্রপাতপ্রবণ ১৫টি এলাকায় বজ্র নিরোধক যন্ত্র স্থাপন এবং ছাউনি নির্মাণের একটি প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের পুশইনের বিষয়ে ডা. জাহেদ জানান, সীমান্তে ১১৫ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ জন্য সরকার বিজিবিকে ধন্যবাদ জানিয়েছে।

দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সাড়ে ১২ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। তার মতে, এ ধরনের প্রতিবেদন প্রকাশ টিআইবির নিয়মিত কার্যক্রমের অংশ। তবে প্রতিবেদনটি শুধু অন্তর্বর্তী সরকার নয়, প্রশাসনের বিভিন্ন স্তরের দুর্নীতির বিষয়ও তুলে ধরেছে। সরকার এসব অভিযোগ তদন্ত করবে বলে জানান তিনি।

ডা. জাহেদ আরও বলেন, অন্তর্বর্তী সরকার এবং আওয়ামী লীগ সরকারের সময়কার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকার দুর্নীতি প্রতিরোধে আরও সতর্ক অবস্থান গ্রহণ করেছে।

এএন

Link copied!