ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

খুলনায় জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে পুলিশ সুপারের শ্রদ্ধা

মো: নুরুল আমিন নুর, খুলনা

মো: নুরুল আমিন নুর, খুলনা

জুলাই ১৬, ২০২৬, ০৫:০০ পিএম

খুলনায় জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে পুলিশ সুপারের শ্রদ্ধা

মহান জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে খুলনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে খুলনা জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।

সকালে শোকাবহ ও ভাবগম্ভীর পরিবেশে স্মৃতিস্তম্ভের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে মহান জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এ সময় খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত ব্যক্তিরা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।

জুলাই শহীদ দিবস উপলক্ষে খুলনা জেলা পুলিশসহ সর্বস্তরের মানুষ মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এম জি

Link copied!