ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বিশ্বকাপ শেষেই এমএলএসের শাস্তির মুখে পড়তে পারেন মেসি

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ১২:৩৯ এএম

বিশ্বকাপ শেষেই এমএলএসের শাস্তির মুখে পড়তে পারেন মেসি

চলমান বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে মাঠের আন্তর্জাতিক লড়াইয়ের পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে তাঁর ক্লাব ক্যারিয়ার। আর্জেন্টিনা যদি ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে পারে, তবে টুর্নামেন্ট শেষে মেজর লিগ সকার (এমএলএস)-এর এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।

এবারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই। এর ঠিক ১০ দিন পর, ২৯ জুলাই শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ এমএলএস অল-স্টার ম্যাচ। মর্যাদাপূর্ণ এই ম্যাচে খেলার জন্য এবারও নির্বাচিত হয়েছেন মেসি। তবে আর্জেন্টিনা ফাইনালে খেললে দীর্ঘ ও কঠিন টুর্নামেন্ট শেষে শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে অল-স্টার ম্যাচটি থেকে বিরতি নিতে পারেন তিনি।

লিওনেল মেসির এই সম্ভাব্য বিশ্রামই তাঁর জন্য শাস্তির ঝুঁকি তৈরি করতে পারে। এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার উপযুক্ত বা অনুমোদিত চিকিৎসাজনিত কারণ ছাড়া অল-স্টার ম্যাচে অনুপস্থিত থাকলে পরবর্তী লিগ ম্যাচে তাঁকে বাধ্যতামূলকভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে মেসি অল-স্টার ম্যাচ মিস করলে নিয়ম অনুযায়ী শাস্তির মুখে পড়ার বড় সম্ভাবনা রয়েছে।

এমন পরিস্থিতির মুখে অবশ্য এর আগেও পড়তে হয়েছিল আর্জেন্টাইন মহাতারকাকে। গত মৌসুমেও ক্লান্তির কারণে অল-স্টার ম্যাচে অংশ নেননি মেসি ও তাঁর ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবা। পরবর্তীতে এমএলএস কর্তৃপক্ষ তাঁদের দুজনকে একটি করে লিগ ম্যাচে নিষিদ্ধ করেছিল, যা নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা হয়।

তবে ক্রীড়া বিশ্লেষকদের ধারণা, এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে। বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টের ফাইনাল খেলে ফেরার পর বিশ্রামের প্রয়োজনীয়তা লিগ কর্তৃপক্ষও অনুধাবন করতে পারে। তাই গতবারের মতো কঠোর অবস্থান না নিয়ে এমএলএস প্রশাসন বিশেষ বিবেচনায় মেসিকে ছাড় দিতে পারে বলেও গুঞ্জন রয়েছে। যদিও এই বিষয়ে লিগ কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এবারের অল-স্টার দলে মেসির পাশাপাশি জায়গা পেয়েছেন তাঁর ইন্টার মায়ামির নতুন সতীর্থ রদ্রিগো ডি পল। এছাড়া ম্যাচটিতে অংশ নেওয়ার কথা রয়েছে জার্মান তারকা থমাস মুলার এবং দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিনের। এবারের অল-স্টার ম্যাচে এমএলএস একাদশের প্রতিপক্ষ হিসেবে খেলবে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টার দল।

অন্যদিকে বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে এখন কোয়ার্টার ফাইনালের কঠিন চ্যালেঞ্জ। শেষ আটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এই ম্যাচে জয় পেলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন আরও একধাপ এগিয়ে যাবে আলবিসেলেস্তেদের। টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা মেসি ইতিমধ্যে ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে রয়েছেন।

জেএইচআর

Link copied!