ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

‘পদত্যাগ করবেন কি না’ প্রশ্নের জবাবে যা বললেন শিক্ষামন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০৩:২৯ পিএম

‘পদত্যাগ করবেন কি না’ প্রশ্নের জবাবে যা বললেন শিক্ষামন্ত্রী

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, পুনঃপরীক্ষা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চললেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, সংসদের কার্যক্রম শেষ হওয়ার আগে এ বিষয়ে কথা বলবেন না।

মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে মুঠোফোনে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন আমার ইন্টারভিউ দেওয়ার সময় নেই। আমি ইন্টারভিউ দিব না, সংসদে প্রশ্নোত্তরের জবাব দিব। সংসদে প্রশ্নোত্তর দিয়ে নেই, তারপর ইন্টারভিউ দিব।’

এর আগে একই দিন বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ ব্যানারে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিতের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক- মিলনের পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। আন্দোলনকারীরা তাদের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান।

এএন

Link copied!