ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

শুরু হচ্ছে ১৫ মাস বয়সীদের টাইফয়েড টিকাদান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ১২:৪৯ এএম

শুরু হচ্ছে ১৫ মাস বয়সীদের টাইফয়েড টিকাদান

দেশের শিশুদের টাইফয়েড জ্বরের মারাত্মক ঝুঁকি থেকে দীর্ঘমেয়াদে সুরক্ষিত রাখার লক্ষ্যে আগামী ১ আগস্ট ২০২৬ থেকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)’। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইপিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে দেশের ১৫ মাস বয়সী সব শিশুকে এই টিকা দেওয়া হবে। দেশের সব স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে শিশুরা এই সেবা পাবে।

চিকিৎসা প্রটোকল অনুযায়ী, শিশুকে বাম ঊরুর মধ্যভাগের বহিরাংশে মাংসপেশিতে শূন্য দশমিক ৫ মিলি মাত্রার এক ডোজ টিকা দেওয়া হবে। সাধারণ টিকাদান সেশনে এমআর-২ টিকার সঙ্গেই এই টিসিভি টিকাটি একসঙ্গে দেওয়া যাবে।

এই নতুন টিকাদান কার্যক্রম সম্পূর্ণ নিখুঁত ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মাঠকর্মীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট ১৫ মাস বয়সী শিশুদের তালিকা তৈরি করবেন এবং ‘ভিএএক্সইপিআই’ (VAXEPI) অ্যাপের মাধ্যমে সবার নিবন্ধন নিশ্চিত করবেন।

পাশাপাশি, অভিভাবকদের সচেতন করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে বিশেষ উঠান বৈঠক ও প্রচারণা চালানো হবে। দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচিতে নতুন ও কার্যকর ভ্যাকসিন যুক্ত করার ধারাবাহিকতাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!