ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মঙ্গলবার ব্যাংক হলিডে, লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ৩০, ২০২৫, ১১:৫৯ এএম

মঙ্গলবার ব্যাংক হলিডে, লেনদেন বন্ধ

আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) ব্যাংক হলিডে উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহকসেবা বন্ধ থাকবে। এদিন শেয়ারবাজারেও লেনদেন হবে না। 

তবে বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে— শুধুমাত্র প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কার্যক্রমের জন্য।

ব্যাংক হলিডে কেন?

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতিবছর ১ জুলাইকে ব্যাংক খাতের ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচনা করা হয়। এদিন ব্যাংকগুলো ছয় মাসের আর্থিক হিসাব চূড়ান্ত করে অর্ধবার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে। এ কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে নির্ধারণ করা হয়, যাতে ব্যাংক কর্মকর্তারা নির্বিঘ্নে প্রশাসনিক ও হিসাব সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারেন।

এই দিন ব্যাংকের কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন, এবং এটিএম ট্রানজেকশন ইত্যাদি কার্যক্রম বন্ধ থাকবে।

শেয়ারবাজারেও লেনদেন বন্ধ

ব্যাংক হলিডে হওয়ায় দেশের দুই স্টক এক্সচেঞ্জ— ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তেও লেনদেন হবে না। কারণ পুঁজিবাজারের বেশিরভাগ আর্থিক লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয়ে থাকে। ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই শেয়ারবাজারের কার্যক্রমও বন্ধ রাখা হয়।

৩১ ডিসেম্বরেও ব্যাংক হলিডে

প্রসঙ্গত, প্রতিবছর ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো তাদের পঞ্জিকা বছরের বার্ষিক হিসাব-নিকাশ গুছিয়ে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এজন্য ওই দিনটিও ব্যাংক হলিডে হিসেবে পালিত হয়।

ইএইচ

Link copied!