ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নোবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর

নোবিপ্রবি প্রতিনিধি

নোবিপ্রবি প্রতিনিধি

সেপ্টেম্বর ২, ২০২৪, ০৪:৫৬ পিএম

নোবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর

দীর্ঘদিন বন্ধ থাকার পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম চালু হচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম (ক্লাস এবং পরীক্ষা) আগামী ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু হবে।

উল্লেখ্য, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে। আবাসিক শিক্ষার্থীদের যথাশীঘ্র সম্ভব দ্রুত হলে ওঠার নির্দেশ দেয়া হলো।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, আজকের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার (৮ সেপ্টেম্বর) থেকে নোবিপ্রবিতে ক্লাস শুরু হবে। পরীক্ষার বিষয়ে স্ব স্ব ডিপার্টমেন্ট শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আর কোনো শিক্ষার্থীর ডিফেন্স বা ভাইভা দিতে না পারার জন্য তার রেজাল্ট আটকে থাকে, সার্টিফিকেট আটকে, চাকরি পাচ্ছে না বা জরুরি প্রয়োজন। তাহলে এ সপ্তাহেই তারা সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলে ডিফেন্স-ভাইভা দিতে পারবেন।

ইএইচ

Link copied!