মাভাবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৬, ০২:৫৪ পিএম
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) পাবনা-সিরাজগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সোহাগ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মো. সোহেল রানা দায়িত্বভার গ্রহণ করেছেন।
শুক্রবার সকাল ১০টায় সংগঠনের ২৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ববর্তী কমিটি অনেক আগেই বিলুপ্ত হওয়ায় সংগঠনের কার্যক্রম সচল ও গতিশীল রাখতে বিশেষ ক্ষমতাবলে আগামী ছয় মাসের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আসাদুজ্জামান জোসেফ ও পপি রাণী মাহাতো। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শুভ্র কর্মকার ও হালিমা বিনতে মুকুল।
সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. নয়ন আলী শেখ, সীমান্ত হোসেন জয়, জলি খানম তমা, গৌড় পাল, মোছা. ফাতেমা খাতুন ও আরিফুল ইসলাম।
দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন মো. রাসেল ইসলাম। উপ-দপ্তর সম্পাদক পদে মতিউর রহমান রনি, মোরশেদুল ইসলাম শিষ্ট, আবু তালহা, নাঈম হোসেন ও মুশফিকুর রহমান কাব্য। প্রচার সম্পাদক পদে বি এম শাহিদ মাহমুদ। উপ-প্রচার সম্পাদক পদে আনিছুর রহমান আনিছ, ইল্লিল্লয়েন ফেরদৌস রাব্বি, মোছা. ঋতু খাতুন, আব্দুর রহমান ও সাবরিনা মুন্নী।
অর্থবিষয়ক সম্পাদক পদে মো. তানজির রহমান হৃদয়। উপ-অর্থবিষয়ক সম্পাদক মাহিবুর রহমান মাহি, মোছা. সুমাইয়া পারভীন, মেরাজুল ইসলাম, মাহফুজ রহমান ও আশিকুর রহমান আশিক। ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে রবিন আহম্মেদ। উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মেহজাবিন জমজম রাফা, নোমান হাছান, আশিকুর রহমান ফুয়াদ ও আকিকুন্নাহার আঁখি।
আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে মো. সিয়াস হোসেন (রউফ), তাওহিদা মিম ও আব্দুল আউয়াল। সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে বন্যা হালদার। উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে আল শাহরিয়ার ইমন, মোছা. হুমায়রা কবির ও রফিকুল ইসলাম রাফি।
কার্যকরী সদস্যরা হলেন, মোছা. তাহসিন খাতুন, মোছা. ফারজানা মিম, মোছা. তাসনিম খানম, মোছা. তায়্যেবা খাতুন, মোছা. মিতু খাতুন, সাবিকুন্নাহার মোছা. অনিমা সুরভী, আয়শা সিদ্দিকা নুর, কাউসার হাবিব, বিপ্লব রানা, মো. আতিক ইশরাক তাহসিন, মো. মোতালেব হোসেন, রিয়াবুল হাসান রনি, মো. নুরআলম সরকার, মো. সাহাব সরকার, মো. ইয়ানুর আলী, মো. আলামিন ইসলাম, প্রীতম কুমার দাস, শাওন আহমেদ, আজমিরা আক্তার, মো. জিসান হোসেন, মো. মেহেদি হাসান, শাহরিয়ার কবির রিয়াদ, বজলুর রশিদ (হিরন), রোমান বিশ্বাস, সুজন মাহমুদ, সাব্বির হোসেন, নাহিয়াতুল মারজান সিমি, সোহাগ কুমার মাহাতো, শাহরিন তাবাসসুম শাম্মি, নুসরাত জাহান নাদিয়া, মো. আল-ফাহাদ হোসেন ও মোহাম্মাদ সামি।
নবগঠিত কমিটির সভাপতি সোহাগ হোসেন বলেন, "প্রথমেই উপদেষ্টা মণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানাই আমাকে এত বড় দায়িত্ব অর্পণ করার জন্য। আমাদের অ্যাসোসিয়েশনের কার্যক্রম কিছু সময় স্থবির ছিল।
পরবর্তীতে জুনিয়র, সিনিয়র এবং অন্যান্য অংশীজনদের সম্মিলিত সহায়তায় আমরা পুনরায় কার্যক্রম শুরু করি। নতুন কমিটির সকল সদস্যদের প্রতি আমার আহ্বান তারা যেন স্বতঃস্ফূর্তভাবে সংগঠনের সকল কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং সম্মিলিতভাবে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করেন।"
সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, "পাবনা-সিরাজগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদের কাছে শুধু একটি জেলা সংগঠন নয় এটি একটি পরিবার। একজন নবনিযুক্ত সাধারণ সম্পাদক হিসেবে আমার লক্ষ্য থাকবে এই ঐক্যকে আরও দৃঢ় করা। আপনাদের সহযোগিতা ও পরামর্শের মাধ্যমে ইনশাআল্লাহ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে চাই।"
উল্লেখ্য যে, সাংগঠনিক কার্য গতিশীল করতে আগামী ৬ মাসের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টামণ্ডলী সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের এই কমিটিকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
ইএইচ