ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
আগামীকাল বিশ্ব কিডনি দিবস

বিএমইউতে সচেতনতামূলক র‍্যালির আয়োজন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১১, ২০২৬, ০৫:৫৪ পিএম

বিএমইউতে সচেতনতামূলক র‍্যালির আয়োজন

“সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার পালিত হতে যাচ্ছে ‘বিশ্ব কিডনি দিবস’। দিবসটি উপলক্ষে কিডনি রোগের ঝুঁকি ও প্রতিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। 

আগামীকাল সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) প্রাঙ্গণের বি-ব্লকের সম্মুখস্থ বটতলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কিডনি রোগের ভয়াবহতা রোধ এবং সুস্থ জীবনযাপনের উপায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 

জনস্বার্থ সংশ্লিষ্ট এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ ও প্রচারের লক্ষ্যে দেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, রেডিও এবং নিউজ এজেন্সির প্রতিবেদক ও ক্যামেরাপার্সনদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!