ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কোথায় হচ্ছে অনন্ত-রাধিকার বিবাহ পরবর্তী অনুষ্ঠান?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৫, ২০২৪, ১০:৩৮ এএম

কোথায় হচ্ছে অনন্ত-রাধিকার বিবাহ পরবর্তী অনুষ্ঠান?

ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে সম্পন্ন হয়েছে। এদিকে ১৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে অনন্ত-রাধিকার রিসেপশন বা ‘মঙ্গল উৎসব’। ‘মঙ্গল উৎসব’-এর হাত ধরে শেষ হবে বিয়ের অনুষ্ঠান।

প্রাক-বিবাহের মতো এই দুই অনুষ্ঠানেও বসেছিল চাঁদের হাট। হলিউড থেকে বলিউডের তারকারা উপস্থিত হয়েছিলেন, তাছাড়াও দেশ বিদেশের শিল্পপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও খেলয়াররাও পরিবার-সহ হাজির হন রাধিকা-অনন্তের বিয়ে ও আশীর্বাদের অনুষ্ঠানে।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুসারে জানা গেছে, আম্বানিরা লন্ডনে একটি বিবাহ-পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করেছেন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে হবে সেই উদযাপন।

এই দম্পতি ২০২২ সালে রোকা করেন, ২০২৩ সালে আনুষ্ঠানিক ভাবে বাগদান করেন। তারপর তাদের দুটি প্রাক-বিবাহের অনুষ্ঠান হয়। প্রথমটি হয় গুজরাটের জামনগরে, সেই অনুষ্ঠানে বিল গেটস, মার্ক জুকারবার্গসহ সারা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন।

তারপর আম্বানিরা দ্বিতীয় প্রাক-বিবাহের অনুষ্ঠানের উদযাপন করেন ইউরোপে, সেখানে একটি ক্রুজ করে চারদিন ধরে ভূমধ্যসাগরে ঘোরেন তারা, টোগা পার্টি এবং মাস্করেড বলের মতো ইভেন্টের আয়োজন করা হয়।

ইএইচ

Link copied!