ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: আগাম ভোট পড়েছে ৮ কোটি ২০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৬, ২০২৪, ১২:০৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: আগাম ভোট পড়েছে ৮ কোটি ২০ লাখ

যুক্তরাষ্ট্রে চলমান প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী হলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। ইতোমধ্যে এই নির্বাচনে প্রায় ৮ কোটি ২০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন।

মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। তার এই এই ভোট পড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

এপির তথ্য অনুযায়ী, এর মধ্যে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনাসহ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটাররাও রয়েছেন, যাদের ভোটে নির্ধারিত হতে পারে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট কে হচ্ছেন।

এ নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে এরই মধ্যে ৪০ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ভোটের দিন বেশির ভাগ ভোটকেন্দ্র সুনসান অবস্থায় দেখা যেতে পারে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে মোটামুটি ৮ কোটি ২০ লাখের বেশি ভোট পড়েছে। এই সংখ্যা চার বছর আগের প্রেসিডেন্ট নির্বাচনে মোট নিবন্ধিত ভোটের অর্ধেকের কিছু বেশি। আর এটি হয়েছে রিপাবলিকান ভোটারদের কারণে। তারা গতবারের নির্বাচনের তুলনায় এবার অনেক বেশি আগাম ভোট দিয়েছেন। ডেমোক্র্যাটরা আগাম ভোট দেওয়ার ক্ষেত্রে অনেক আগে থেকে এগিয়ে। এবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও দলের ন্যাশনাল কমিটির প্রচারের পর ডেমোক্র্যাটদের মোকাবিলা করতে মাঠে নেমেছেন রিপাবলিকানরা।

কিছু কিছু কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন আবার কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণে বিঘ্ন ঘটা নির্বাচনের একটি স্বাভাবিক দৃশ্য। তবে ব্যক্তিগতভাবে হাজির হয়ে আগাম ভোট এবং ডাকযোগে ভোটে সাধারণত কোনো ধরনের সমস্যা হয় না।

গত শনিবার আগাম ভোট দেওয়ার সময় শেষ হয়। এতে দেখা যায়, নর্থ ক্যারোলাইনায় ৪৪ লাখের বেশি ভোট পড়েছে, যা মোট ভোটের প্রায় ৫৭ শতাংশ। তবে সোমবারের সর্বশেষ হিসাব অনুযায়ী, হারিকেনের আঘাতে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলীয় ২৫টি কাউন্টিতে প্রায় ৫৯ শতাংশ আগাম ভোট পড়েছে।

ইএইচ

Link copied!