ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৮, ২০২৬, ০১:৪৯ পিএম

সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মর্মান্তিক মৃত্যু

ভারতের পুনে শহরের আবাসিক ওয়ানোয়ারির গঙ্গা স্যাটেলাইট সোসাইটির কাছে পানির ট্যাঙ্কারের ধাক্কায় ২২ বছর বয়সী লেডি বাইকারের মৃত্যু ঘটেছে। তিন দিনের মধ্যে এ ধরনের দুর্ঘটনায় ওই এলাকায় দুইজন প্রাণ হারালেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত তরুণীর নাম গ্রেসিয়া ড্যানিয়েল ইসা। তিনি এআই এবং কম্পিউটার সায়েন্সে বিএ ডিগ্রি সম্পন্ন করার পর নান্দেদ শহরের সিংহগড় রোডের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তার বাবা চেন্নাইতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে অফিসের কাজের জন্য বাড়ি থেকে বের হওয়ার কিছু সময় পরই তিনি পানির ট্যাঙ্কারের ধাক্কায় আহত হন। ট্যাঙ্কারের বাম অংশ তার স্কুটারের সাথে ধাক্কা খায়, এতে মাথায় গুরুতর আঘাত পান ড্যানিয়েল ইসা। স্থানীয় পথচারীদের চিৎকারে তাকে সাসুন জেনারেল হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় সর্তোষকুমার মৌর্য (৪৫) নামে ট্যাঙ্কার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। চালক বিহারের নওয়াদারের বাসিন্দা এবং একইসঙ্গে ওয়ানোয়ারিরও বাসিন্দা।

পুনের এই দুর্ঘটনা আগে গত ৫ এপ্রিলও ঘটেছিল। এনআইবিএম-রাহেজা ভিস্তা রোডে একটি পানির ট্যাঙ্কার পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে উদীয়মান ফুটবলার ১৯ বছর বয়সী আরিজ শেখ নিহত হন। পুলিশ জানায়, ওই সময় ট্যাঙ্কার চালক রবীন্দ্র দানানে (৩৪) মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ভাউসাহেব পাটিল জানান, “এ ধরনের দুর্ঘটনা পুনেতে গুরুতর উদ্বেগের বিষয়। আমরা সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক নিয়ম কঠোরভাবে অনুসরণের জন্য উদ্যোগ নিয়েছি।”

দুর্ঘটনার ফলে স্থানীয়রা ট্যাঙ্কার চালকদের সতর্কতা ও রাস্তায় নিরাপদ চলাচলের জন্য প্রশাসনের তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

এএন

Link copied!