ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

১২৮ বারের মতো পিছাল সাগর-রুনি মামলার প্রতিবেদন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ০২:৪৫ পিএম

১২৮ বারের মতো পিছাল সাগর-রুনি মামলার প্রতিবেদন

ঢাকার আদালতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন আবারও পিছিয়েছে। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৮ বার পরিবর্তন হলো। আদালত আগামী ২৭ আগস্ট প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন।

বুধবার (২২ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে পারেননি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম।

মামলায় অভিযুক্তরা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান।

আসামিদের মধ্যে তানভীর রহমান খান বর্তমানে জামিনে রয়েছেন। পলাশ রুদ্র পালও জামিনে মুক্তি পাওয়ার পর পলাতক হয়েছেন। অন্য আসামিরা কারাগারে আছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজ বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলানগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলার তদন্তের দায়িত্ব র‌্যাবের কাছ থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হওয়ায় রাষ্ট্রপক্ষ তদন্তে অগ্রগতির কথা জানিয়ে আরও নয় মাস সময় চেয়ে আবেদন করে। এ আবেদনের শুনানি শেষে ২০২৫ সালের ২২ এপ্রিল হাইকোর্ট অতিরিক্ত ছয় মাস সময় মঞ্জুর করেন এবং ২০২৫ সালের ২২ অক্টোবর পরবর্তী আদেশের দিন নির্ধারণ করেন।

এর মধ্যেও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় পরে ২৩ অক্টোবর বিভিন্ন সংস্থার অভিজ্ঞ সদস্যদের সমন্বয়ে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় দেন হাইকোর্ট।

এম জি

Link copied!