ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

সড়ক দুর্ঘটনায় ‘গডজিলা’ অভিনেত্রী নিহত 

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ০৩:০৭ পিএম

সড়ক দুর্ঘটনায় ‘গডজিলা’ অভিনেত্রী নিহত 

‘গডজিলা’ সিরিজের দুটি চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৮ বছর।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।

ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার ভোর ৩টার দিকে একটি ব্যক্তিগত গাড়ি দুই লেনের সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে একটি কালভার্টে আছড়ে পড়ে। গাড়িটিতে থাকা দুই আরোহীর একজন ছিলেন কেলি হটল।

দুর্ঘটনার পর তাঁকে দ্রুত একটি ট্রমা সেন্টারে নেওয়া হলেও চিকিৎসকেরা পরে তাঁকে মৃত ঘোষণা করেন। গাড়িচালক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁর আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

কেলি হটল প্রথম বড় পর্দায় অভিনয় করেন ‘গডজিলা ভার্সেস কং’ চলচ্চিত্রে। সেখানে তিনি ‘জিয়া’ চরিত্রে অভিনয় করেন। জিয়া ছিল স্কাল আইল্যান্ডের ইওই জনগোষ্ঠীর এক শ্রবণপ্রতিবন্ধী এতিম শিশু, যে সাংকেতিক ভাষার মাধ্যমে কিং কংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারত।

পরে ‘গডজিলা ভার্সেস কং: দ্য নিউ এম্পায়ার’ চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেন তিনি। এ অভিনয়ের জন্য ২০২৪ সালের স্যাটার্ন অ্যাওয়ার্ডসে তরুণ অভিনয়শিল্পীর সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পান কেলি।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় জন্ম নেওয়া কেলি হটলের বাবা ছিলেন আমেরিকান এবং মা কোরিয়ান। জন্মগতভাবে তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। মৃত্যুর আগে তিনি টেক্সাস স্কুল ফর দ্য ডেফের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এম জি

Link copied!