ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

যেভাবে প্রকাশ্যে এলো জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের ভিডিও

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০৩:১০ পিএম

যেভাবে প্রকাশ্যে এলো জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের ভিডিও

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া একটি ভিডিও নিয়ে তুমুল সমালোচনার মুখে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা–৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি ভিডিওতে থাকা তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। একই সঙ্গে এই ভিডিও ফাঁসের সম্পূর্ণ ঘটনার জন্য তিনি নিজের ব্যক্তিগত গাড়িচালককে দায়ী করেন।

বিবৃতিতে গাজী নজরুল ইসলাম বলেন, গত ১৩ জুলাই তিনি তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মারিয়াম বেগম এবং মারিয়ামের মামাকে নিয়ে ব্যক্তিগত গাড়িযোগে মগবাজারের একটি ব্যবসায়ী অফিসে যান। সেখানে অবস্থানকালে তাঁর গাড়িচালক ওবায়দুল্লাহ রুমের বাইরে যান এবং কিছুক্ষণ পর ৫ থেকে ৭ জন অপরিচিত লোক নিয়ে রুমে প্রবেশ করেন। আগত ব্যক্তিরা তাঁদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা নেওয়ার পর তাঁদের চলে যাওয়ার সুযোগ দেয়।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে চালক ওবায়দুল্লাহকে আর খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে রাত ১০টার দিকে ওবায়দুল্লাহ ফোন করে গাড়ি ছাড়ানোর কথা বলে আরও ৫ লাখ টাকা এবং তাঁর দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

বিবৃতিতে জামায়াত নেতা অভিযোগ করেন, এই পুরো চক্রান্তের মূল কারিগর ছিলেন তাঁর গাড়িচালক ওবায়দুল্লাহ। মূলত পারিবারিক পূর্বশত্রুতার জেরে ওবায়দুল্লাহ এই ফাঁদ পাতেন। পরবর্তীতে এক পুলিশ কর্মকর্তার সহায়তায় বিমানবন্দর সড়ক এলাকা থেকে গাড়ি ও চালককে উদ্ধার করা হলে ক্ষিপ্ত হয়ে ওবায়দুল্লাহ তাঁদের দেখে নেওয়ার হুমকি দেয়।

গাজী নজরুল ইসলামের দাবি, গাড়িচালক ওবায়দুল্লাহ হিংসা ও ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে পূর্বে ওই অফিস কক্ষের সিসি ক্যামেরায় ধারণকৃত তাঁদের স্বামী-স্ত্রীর গোপন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। তিনি এই চক্রান্তের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত গাড়িচালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জেএইচআর

Link copied!