ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

ডিআইইউ ল ক্লাবের দুই দিনব্যাপী স্পোর্টস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬৭ ব্যাচ

ডিআইইউ প্রতিনিধি

ডিআইইউ প্রতিনিধি

জুলাই ২২, ২০২৬, ০৪:১০ পিএম

ডিআইইউ ল ক্লাবের দুই দিনব্যাপী স্পোর্টস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৬৭ ব্যাচ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ল ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ইন্ট্রা ডিপার্টমেন্ট স্পোর্টস টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল ইসলাম, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাসির আহমেদ এবং বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। এছাড়া উপস্থিত ছিলেন ডিআইইউ ল ক্লাবের সভাপতি রমিজ আহমেদ ও সাধারণ সম্পাদক সাগর ইসলামসহ ক্লাবের অন্য সদস্যরা।

সমাপনী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এই সময় তাঁরা শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা, দলগত কাজ এবং পারস্পরিক সম্প্রীতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে ছেলেদের জন্য ফুটবল ও ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছাত্রীদের জন্য ছিল ঝুড়িতে বল নিক্ষেপ ও পিলো পাসিং প্রতিযোগিতা। এছাড়া আইন বিভাগের শিক্ষকদের প্রীতি ফুটবল ম্যাচ এবং শিক্ষিকাদের জন্য হাঁড়ি ভাঙা প্রতিযোগিতাও আয়োজন করা হয়, যা উপস্থিতদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

ফুটবল প্রতিযোগিতায় আইন বিভাগের ৬৭ ব্যাচ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় ৬৮ ব্যাচ। টুর্নামেন্টে সেরা গোলকিপার নির্বাচিত হন ৬৭ ব্যাচের তানিম ইসলাম এবং ম্যাচসেরা খেলোয়াড় হন ৬৮ ব্যাচের সিফাত। অন্যদিকে ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আইন বিভাগের ৬৪ ব্যাচের শিক্ষার্থী সোহম ইসলাম।

আয়োজকরা জানান, এই আয়োজন শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে।

জেএইচআর

Link copied!