ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গ্রেড-১ পেলেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৩:২০ পিএম

গ্রেড-১ পেলেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার

গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। সোমবার  জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর মোহাম্মদ। তিনি স্বপদে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়াও পাঁচ জন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. রুপম আনোয়ারকে বাণিজ্য মন্ত্রণালয় ও আইএমইডির সিপিটিইউর পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শামীমুল হককে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়াকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ ইনস্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মো. কামরুজ্জামানকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

আরএস

 

Link copied!