ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জি এম কাদেরের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৬, ২০২৪, ০৭:৪৮ পিএম

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জি এম কাদেরের বৈঠক

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের। বুধবার (৬ মার্চ) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত যুক্তরাষ্ট্র দূতাবাসে এ বৈঠক হয়েছে বলে জানা গেছে।

বৈঠকের সময় জি এম কাদেরের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত ও উপদেষ্টা মাসরুর মওলাও। তিনি বলেন, নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। নানা বিষয়ে আলোচনা হয়েছে। সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান নিয়েও কিছু আলোচনা হয়েছে।

এখন দলের অন্তর্কোন্দলে জাতীয় পার্টি দুটি অংশে বিভক্ত। একটি অংশে রয়েছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাই জি এম কাদের। যারা বিরোধী দল হিসেবে সংসদে বসেছেন। আরেকটি অংশে রয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী ও সংসদের সাবেক বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ।

আরএস

Link copied!