ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিকালে ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১০:৩৮ এএম

বিকালে ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে দুই দিনের সফরে শনিবার বিকালে ঢাকায় আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম সফর। প্রতিনিধিদলের এই সফরে দুই দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতার বিষয়েও আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যরা পৃথক পৃথকভাবে ওয়াশিংটন ও দিল্লি থেকে ঢাকায় আসবেন। সফরের প্রথম দিন বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন মার্কিন কর্মকর্তারা।

সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদলে ডোনাল্ড লু ছাড়াও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউর, যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা ১৫ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে প্রতিনিধিদলটি পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে মধ্যাহ্নভোজ সভায় অংশ নেবেন। 

ইএইচ

Link copied!