ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে চেয়ে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:০১ পিএম

হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে চেয়ে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ

জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।

ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, বিকেল থেকে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা যমুনার সামনে জড়ো হন। একপর্যায়ে ১৫–২০ জন মিলে অবস্থান নিয়ে হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন। ওসমান হাদির স্ত্রীও তাদের সাথে আছেন। তারা জাতিসংঘের মাধ্যমে হাদি হত্যার তদন্ত চেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে আছে।

জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত নিশ্চিত করতে বিকেল থেকে যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির কথা জানানো হয় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও। কর্মসূচির একপর্যায়ে সন্ধ্যা সাতটার দিকে জাতিসংঘের তদন্তের বিষয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আশ্বাসের দাবি জানানো হয়।

তবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো বার্তা না আসায় সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতা-কর্মীরা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা–৮ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সাংবাদিকদের বলেন, হাদি হত্যার বিচারের দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না। এ হত্যার সাথে যারা জড়িত, তাদের খুঁজে বের করতে জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত দরকার। 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মাধ্যমে জাতিসংঘের কাছে এ আহ্বান জানানো হচ্ছে, যাতে তারা তদন্তভার গ্রহণ করে। কয়েক দিন ধরে দাবি পৌঁছাতে না পেরে যমুনার সামনে অবস্থান নিয়েছেন তারা।

ইএইচ

Link copied!