ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
নাসির উদ্দিন পাটোয়ারী

বুলেটের পর ব্যালটের বিপ্লব করা হবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১১:৫৩ পিএম

বুলেটের পর ব্যালটের বিপ্লব করা হবে

বুলেটের পর এবার ব্যালেটের বিপ্লব করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

শনিবার সন্ধ্যায় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, চলতি মাসেই দল ঘোষণা করে গণতন্ত্রের পথে হাঁটা শুরু হবে। গণহত্যার বিচারের জন্য গণতন্ত্রের পথে যেতে হবে। বুলেটের পর ব্যালেটের বিপ্লব করা হবে।

পুরাতন ধারায় রাজনীতি চলার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, তরুণরা দুর্নীতিগ্রস্ত নয়। তরুণদের দমানোর কোনো সুযোগ নাই। স্থানীয় নির্বাচন চলবে, পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলবে।

নতুন দলের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, দল চালানোর জন্য কিছু র‍্যাঙ্ক তৈরি করা হয়েছে। কিন্তু মাঠে সবাই ঐক্যবদ্ধ থাকবে। ব্যালেট বিপ্লবকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে।

ছাত্রসংগঠনগুলোর উদ্দেশে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ছাত্রসংগঠনগুলোকে বলব, ধীরে চলুন, না হয় ছাত্রলীগের মতো পরিণতি হবে। আপনাদের আমরা রক্ষা করতে পারবো না।

ইএইচ

Link copied!