ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
রুহুল কবির রিজভী

জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২২, ২০২৫, ০৬:২৭ পিএম

জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে

জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে। এতে থাকা প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার রাজধানীর নয়া পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন  তিনি।

রুহুল কবির রিজভী বলেন, এ দেশের সর্বক্ষেত্রে চরমভাবে দলীয়করণ হয়েছে। ফলে প্রশাসনের উচ্চপর্যায়ের অনেককেই দেশ ছেড়ে পালাতে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো ভেবেছিলেন তাদের জমিদারি চিরস্থায়ী, কিন্তু ৫ আগস্টের পর অনেকের মানসিকতা বদলাতে শুরু করেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, ২৫ কোটি বৃক্ষরোপণ করবে বিএনপি ক্ষমতায় গেলে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সব ধরনের কাজ করা হবে। সম্প্রতি তার বক্তব্যে সে কথাই ফুটে উঠেছে।


বিচার বিভাগ হবে স্বাধীন, এ কথা জানিয়ে রিজভী বলেন, আইনের শাসন দলীয়করণ করা হবে না। প্রধানমন্ত্রীর স্থায়ীত্বকাল ১০ বছর হবে। এগুলো তারেক রহমানের বক্তব্যে এসেছে।
 
তিনি বলেন, ‘আমাদের সুস্থ সাবলীল যাত্রায় অনেক বাধা আসছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে। বর্তমান সরকারে যদি দলীয় কেউ থাকে, তাদের সরিয়ে দিতে হবে।’ তা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন।
 
পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
 
মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, দলও বিচার চায়, যারা অপরাধ করেছেন তাদের শাস্তি হোক আইনের মাধ্যমে। ফ্যাসিস্টদের সহযোগিতা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছেন তাদেরকে রেখে সুষ্ঠু নির্বাচন করে সম্ভব হবে না।


ইএইচ

Link copied!