ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
নাহিদ ইসলাম

বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হওয়ার পর জুলাই সনদে সই করব

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২২, ২০২৫, ০৭:০২ পিএম

বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হওয়ার পর জুলাই সনদে সই করব

জুলাই সনদে বিভিন্ন দল আনুষ্ঠানিকভাবে সই করলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এতে সই করেনি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, এই সনদ কীভাবে বাস্তবায়ন হবে সেই প্রক্রিয়া নিশ্চিত হওয়ার পর তার দল এতে সই করবে।

বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ এই কথা বলেন। এর আগে এনসিপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে।

নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন সারজিস আলম, সামান্থা শারমিন ও খালিদ সাইফুল্লাহ।

প্রধান উপদেষ্টার সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ চেয়েছি। মামলাগুলো কী অবস্থা, কত দিনে কোন প্রক্রিয়ার মাধ্যমে তা সম্পন্ন হবে সেটা জানতে চেয়েছি।

এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদ নিয়ে কথা বলেছি। আমরা আমাদের অবস্থান সরকারের কাছে তুলে ধরেছি। জানিয়েছি, জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সেটা নিশ্চিত হওয়ার পর আমরা তাতে স্বাক্ষর করবো।

নাহিদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে একটি সাংবিধানিক আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটা প্রধান উপদেষ্টাকে করতে হবে। কোনোভাবেই প্রেসিডেন্ট সাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে হবে না।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি। ইসি গঠন প্রক্রিয়া ও তাদের বর্তমান আচরণ নিরপেক্ষ হচ্ছে না, স্বচ্ছ হচ্ছে না। সাংবিধানিকভাবে যেভাবে কাজ করার ছিল তা করছে না। কারো প্রতি পক্ষপাত এবং কারো প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। এজন্য ইসি পুনর্গঠন হওয়া প্রয়োজন।

নাহিদ বলেন, আমরা জনপ্রশাসন ও উপদেষ্টা পরিষদ বিষয়ে কিছু বক্তব্য দিয়েছি। প্রশাসনে বদলি কিসের ভিত্তিতে হচ্ছে সেটা জানতে চেয়েছি।

ইএইচ

Link copied!