ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
নাহিদ ইসলাম

সাংবিধানিক নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর নয় 

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

অক্টোবর ২৮, ২০২৫, ০৫:৩৬ পিএম

সাংবিধানিক নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর নয় 

জুলাই সনদে স্বাক্ষরের আগে সাংবিধানিক নিশ্চয়তা ও বাস্তবায়নের আদেশ দেখতে চায় এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'শুধু আনুষ্ঠানিকতার জন্য স্বাক্ষর নয় প্রক্রিয়ার দিকনির্দেশনা ও সাংবিধানিক গ্যারান্টি নিশ্চিত না হলে আমরা কলম ধরব না।'

মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, 'সংস্কারের নামে যদি আবারও জনগণের সঙ্গে প্রতারণা হয়, তাহলে নব্বইয়ের পুনরাবৃত্তি ঘটবে। আমরা সেটি হতে দেব না।'

নাহিদ ইসলামের দাবি, ঐকমত্য কমিশনের সুপারিশমালা সরকারের হাতে পৌঁছানোর পরই স্পষ্ট হবে জুলাই সনদ বাস্তবায়নের কাঠামো। 

'সংবিধান সংশোধনের প্রক্রিয়া ও সময়সীমা স্পষ্ট না হলে কোনো স্বাক্ষর অর্থহীন হয়ে যায়,'বলেন তিনি।

তিনি আরও যোগ করেন, এনসিপি সংস্কারের পক্ষে, কিন্তু সংস্কার মানে শুধু দলবদল নয়। জনগণের মৌলিক অধিকার ও রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত না হলে স্বাক্ষর করার কোনো অর্থ নেই।

নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। 

তার ভাষায়, 'শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ইচ্ছেমতো। কোনো ব্যাখ্যা ছাড়া এমন সিদ্ধান্ত নিলে ধরে নিতে হবে, নির্বাচন কমিশন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে চলছে।'

তিনি বলেন, 'আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে অংশ নিতে চাই, কিন্তু যদি প্রতীক না দিয়ে অংশগ্রহণ বাধাগ্রস্ত করা হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামা ছাড়া উপায় থাকবে না।

এনসিপি আহ্বায়ক জানান, দলটি ইতিমধ্যে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে। তরুণ, শ্রমজীবী, কৃষক ও নারীসহ সমাজের সব শ্রেণি-পেশার প্রতিনিধিদের প্রাধান্য দেওয়া হবে। 'আগামীর সংসদে আমরা তরুণ প্রজন্মের কণ্ঠ তুলতে চাই,' বলেন তিনি।

জোটে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে নাহিদ ইসলাম জানান, এখনো কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত হয়নি। তবে তিনি ইঙ্গিত দেন, 'যদি জোট হয়ও, সেটা হবে আদর্শগত ভিত্তিতে, সুবিধাবাদের নয়। ইতিহাসের দায়ভার যাদের কাঁধে, তাদের সঙ্গে আমরা চলতে পারি না।'

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে মন্তব্য করতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, 'সরকারের কয়েকজন উপদেষ্টাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সেক্ষেত্রে নিরপেক্ষতা নিশ্চিতে উপদেষ্টা পরিষদে রদবদল করা যেতে পারে।'

নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলো ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'জুলাই গণ–অভ্যুত্থানসহ গুম, খুন ও নির্যাতনের মামলাগুলোর বিচার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। এই বিষয়ে একটি স্পষ্ট রোডম্যাপ জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'যারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছে, তাদেরও বিচার প্রক্রিয়ার আওতায় আনতে হবে। বিচারহীনতা থেকে কোনো নতুন রাজনীতি গড়ে উঠতে পারে না।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার, ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ দলীয় নেতারা।

জাতীয় ঐকমত্য কমিশন সম্প্রতি জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। সনদে অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল অবস্থান জানাচ্ছে। এর মধ্যে এনসিপি জানিয়েছে, 'সংবিধানিক প্রক্রিয়া নিশ্চিত হলেই স্বাক্ষর' এটাই তাদের নীতিগত অবস্থান।

ইএইচ

Link copied!