ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাবার কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৩:১৪ পিএম

বাবার কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার দ্বিতীয় দিনে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন দুপুর ২টা ৫২ মিনিটে গুলশানের বাসভবন থেকে প্রথমে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন।

বিএনপি দলীয় সূত্র জানায়, তারেক রহমান বাবার কবরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত শেষে সরাসরি সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করবেন। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে দেশে ফিরে এক ঐতিহাসিক ও নজিরবিহীন সংবর্ধনায় সিক্ত হন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) পর্যন্ত দীর্ঘ সাড়ে ছয় কিলোমিটার পথ জনসমুদ্রে পরিণত হয়। সেখানে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তিনি একটি নিরাপদ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা আজও সকাল থেকে জিয়া উদ্যান ও স্মৃতিসৌধ এলাকায় ভিড় জমিয়েছেন।

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামীকাল শনিবার তাঁর জাতীয় পরিচয়পত্র ও ভোটার হওয়ার কাজ সম্পন্ন করার কথা রয়েছে।

ইএইচ

Link copied!