ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অনুমতি ছাড়া ডাউনলোড হবে না হোয়াটসঅ্যাপের ছবি-ফাইল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৪, ২০২৫, ০৪:০০ পিএম

অনুমতি ছাড়া ডাউনলোড হবে না হোয়াটসঅ্যাপের ছবি-ফাইল

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারাবিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে।

শুধু ব্যক্তিগত কাজ নয়, অফিসসহ যাবতীয় কাজেই ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। স্বাভাবিকভাবেই বহু প্রয়োজনীয় নথি আদান-প্রদান হয় এই অ্যাপে। তবে আবার অযথাই বহু ছবি-ভিডিও আসে। যা না চাইতেও ডাউনলোড করে ফেললেই নষ্ট নয় ডাটা ও ফোনের স্টোরেজ। এখন মেটা নতুন একটি ফিচার যুক্ত করেছে।

এখন আপনি না চাইলে কোনো কিছুই ডাউনলোড হবে না। আপনি ক্লিক করলে তবেই ডাউনলোড হবে। কিন্তু একইসঙ্গে সেভ হয়ে যায় গ্যালারিতে। ফলে না চাইলেও ডাটা ও স্পেস, দুটোই নষ্ট হয়। এই সব কথা মাথায় রেখেই নতুন ফিচার আনছে সংস্থা।

এবার থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি-ভিডিও প্রাপকের গ্যালারিতে সেভ হবে কি না, তা ঠিক করতে পারবেন প্রেরক। এতে একে যেমন ডাটা বাঁচবে, তেমন ছবি-ভিডিওর অপব্যবহার কমবে।

ছবি বা ভিডিও গ্যালারিতে সেভ হবে কি না, সেই নিয়ন্ত্রণ থাকবে প্রেরকের হাতে। তিনিই ঠিক করবেন, যা পাঠাচ্ছেন প্রাপক তা আদৌ সেভ করতে পারবেন কি না। জানা যাচ্ছে, শুধু ছবি-ভিডিও নয়, পরবর্তীতে টেক্সটের ক্ষেত্রেও চালু হবে এই ফিচার। শিগগির হয়তো সব ব্যবহারকারী এই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরএস

Link copied!