ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
জিল্লুর রহমান

ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে নির্বাচন হবে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৯:২৩ পিএম

ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে নির্বাচন হবে না

আগামী বছরের ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে নির্বাচন হবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান।

রোববার নিজের ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, ‘আমি বহুবার বলেছি বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন আমি দেখি না। আর যদি নির্বাচন হয়ও, সেই নির্বাচন নির্বাচন হবে না এবং সেই নির্বাচন বাংলাদেশের সংকটকে আরো বাড়িয়ে তুলবে।’ 

তিনি বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে এবং দেশি-বিদেশি রাজনীতির সঙ্গে নিয়মিত সম্পর্কিত থাকার কারণে আমি দেখি যে বাংলাদেশ আসলে সেদিকেই যাচ্ছে। আমি আসলে ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না। আসলে নির্বাচনই দেখি না।’

উপস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থেকে দলটা শেষ হয়ে গেছে।

কারণ শেখ হাসিনা নির্ভর করেছিলেন প্রশাসনের ওপরে, সামরিক বাহিনীর ওপরে, পুলিশের ওপরে। ওই সময় আমি, নুরুল কবির ও আসিফ নজরুল বহুবার বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে আজকে আওয়ামী লীগ হয়তো আমাদের কথা পছন্দ করছে না। কিন্তু আওয়ামী লীগের বিপদের দিনেও আমরা কথা বলব। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত।
তাদের রাজনীতি করতে সুযোগ দেওয়া উচিত। মানুষকে সিদ্ধান্ত দিতে হবে।’

জিল্লুর রহমান বলেন, ‘অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ আওয়ামী লীগকে বিদায় করেছে। এখন রাজনীতিতে তারা কতখানি থাকবে, থাকবে না—সেটা ভোটের মাধ্যমে মানুষ বিচার করবে। আর সেটাই হচ্ছে স্বীকৃত পন্থা।

শেখ হাসিনাকে একবার কথা বলার সময় আমি বলেছিলাম, আপনার দল কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু দলের দিকে নজর দিচ্ছেন না। তিনি তখন আমাকে বলেছিলেন, এরা অনেক কষ্ট করেছে লেট দ্য ইনজয়। এখন ঘুমিয়ে থাকুক সময়মতো জেগে উঠবে। কিন্তু আওয়ামী লীগ জেগে উঠতে পারছে না, সেটা কিন্তু প্রমাণিত সত্য।’

ইএইচ

Link copied!