ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে

বাংলাদেশ সুপার সিক্সে খেলবে কবে, প্রতিপক্ষ কারা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৪, ১২:৪১ পিএম

বাংলাদেশ সুপার সিক্সে খেলবে কবে, প্রতিপক্ষ কারা
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা বাজে হলেও শেষটা হয়েছে দারুণ। জয় নিয়ে এগিয়ে থাকা লাল-সবুজের দল পা রেখেছে সুপার সিক্সে। গ্রুপ-এ থেকে দ্বিতীয় হয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে তরুন টাইগাররা। এবার লড়াই সেমিফাইনালে নাম লেখানোর।

দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে গতকাল। এরইমধ্যে মোট ১৬ দল থেকে ছিটকে গেছে ৪টি দল। বাংলাদেশসহ আসরের পরবর্তী ধাপ সুপার সিক্সে আর কারা খেলবে, সেটিও নিশ্চিত হয়ে গেছে।

৬টি করে দুটি গ্রুপে সুপার সিক্স পর্বে খেলবে মোট ১২ দল। এর মধ্যে বাংলাদেশ খেলবে গ্রুপ-এ তে। টুর্নামেন্টের ফিকশ্চার অনুসারে বাংলাদেশের গ্রুপেও আছে ৬টি দল। এর মধ্যে তরুন টাইগাররা খেলবে দুটি দলের বিপক্ষে। সুপার সিক্সে বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল ও পাকিস্তান।

গ্রুপপর্বে বাংলাদেশ খেলেছে ‘এ’ গ্রুপে। এই পর্বে ভারতের কাছে হারলেও আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে গুড়িয়ে দিয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ।

নিয়ম অনুযায়ী, সুপার সিক্সে ওঠা ‘এ’ গ্রুপের তিন দলের সঙ্গে যোগ দেবে ‘ডি’ গ্রুপের ৩ দল। মোট হবে ৬ দল। সে হিসেবে ‘ডি’ গ্রুপ থেকে উঠে আসা পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল যোগ হয়েছে বাংলাদেশের গ্রুপে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল খেলবে ‘ডি’ গ্রুপের প্রথম ও তৃতীয় দলের বিপক্ষে। সে হিসেবে বাংলাদেশ খেলবে নেপাল ও পাকিস্তানের বিপক্ষে।

সুপার সিক্সের খেলা শুরু হবে আগামীকাল ৩০ জানুয়ারি। তবে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ৩১ জানুয়ারি, ব্লুমফন্টেইনে। এদিন নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের তরুনরা। জুনিয়র টাইগারদের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ৩ ফেব্রুয়ারি, বেনোনিতে।

প্রথমপর্বের খেলার পয়েন্টও যোগ হবে এই পর্বের খেলায় । অর্থাৎ প্রতিটি দল প্রথমপর্বে যে পয়েন্ট পেয়েছে, সে পয়েন্ট সুপার সিক্সেও হিসেব হবে। বাংলাদেশের গ্রুপপর্বের ৪ পয়েন্টও এখানে যুক্ত হবে।

সুপার সিক্সে খেলে পাওয়া পয়েন্ট ও আগের পয়েন্ট মিলে যে দুই দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তারাই খেলবে সেমিফাইনাল।

/বিইউ

Link copied!