ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডিআরইউ’র প্রয়াত ৫ সদস্যের জন্য দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৪, ২০২৪, ০৬:০৩ পিএম

ডিআরইউ’র প্রয়াত ৫ সদস্যের জন্য দোয়া মাহফিল

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রয়াত পাঁচ সদস্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১২টায় ডিআরইউ কার্যালয়ে এ দোয়া মাহফিল হয়।

ডিআরইউ’র প্রয়াত সাবেক সভাপতি আজমল হোসেন খাদেম, স্থায়ী সদস্য ও বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী, ডিআরইউ’র সাবেক সাংস্কৃতিক সম্পাদক সীমান্ত খোকন, সাবেক কার্যনির্বাহী সদস্য আতিকুর রহমান ও স্থায়ী সদস্য বদিউল আলমের মৃত্যুতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা ও মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, সহ-সভাপতি মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ বাদল, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, কার্যনির্বাহী সদস্য মিজান রহমানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!