ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ২৪৪ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৭:৪২ পিএম

ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ২৪৪ নেতাকর্মী আটক

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অন্তত ২৪৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৪টি ককটেল এবং ৬০টি ব্যানার উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. নজরুল ইসলাম।

ডিএমপি জানায়, ‘আজ রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। এসব মিছিল থেকে এখন পর্যন্ত ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

পুলিশ জানায়, গ্রেপ্তার অভিযানে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা সহায়তা করেছে। এর আগেও এমন ঝটিকা মিছিল থেকে ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হয়েছে।

ইএইচ

Link copied!