ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সেন্টমার্টিনে পর্যটকদের রাত যাপনের বিষয়ে যা বললেন রিজওয়ানা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ০৭:১৯ পিএম

সেন্টমার্টিনে পর্যটকদের রাত যাপনের বিষয়ে যা বললেন রিজওয়ানা

সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন চালু হবে কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে যেতে পারবেন, তবে সেখানে রাত কাটানোর অনুমতি বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, পর্যটকরা ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন, তবে তারা রাতযাপন করতে পারবেন কি না, সেটি পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় নয় মাস আগে সেন্টমার্টিনে পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকে, ক্ষতিগ্রস্ত হন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।

সরকার জানিয়েছিল, দ্বীপের নাজুক জীববৈচিত্র্য ও সামুদ্রিক পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

দ্বীপের স্থানীয়রা এখন অপেক্ষায় আছেন, নতুন সিদ্ধান্তে কবে আবার পর্যটনের স্বাভাবিক ধারা ফিরে আসবে।

ইএইচ

Link copied!