ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাদির জনসংযোগে অংশ নেন গুলি করা ব্যক্তি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ০৭:৪৭ পিএম

হাদির জনসংযোগে অংশ নেন গুলি করা ব্যক্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি আজ (শুক্রবার) দুপুরে মতিঝিল ওয়াপদা মাদ্রাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় হাদীর সঙ্গেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল।

সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট পুলিশের কাছ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদীর জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে, বাইক থেকে গুলি ছোঁড়া দুই ব্যক্তি ও তাঁর সহযোগী দুপুরে হাদীর সঙ্গে মাস্ক পরে জনসংযোগে অংশ নেন।

ওই দুই ব্যক্তির মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল।

হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সঙ্গে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাকের মিল পেয়েছে দ্য ডিসেন্ট।

গুলি করা ব্যক্তিদের চিহ্নিত করতে আজ হাদীর জনসংযোগের আরও ছবি ও ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে বলেও জানিয়েছে দ্য ডিসেন্ট।

উল্লেখ্য, আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছিল, তবে পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইএইচ

Link copied!