ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বনশ্রীতে গলায় ফাঁস দিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৩:৪০ পিএম

বনশ্রীতে গলায় ফাঁস দিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর বনশ্রী এলাকায় তৌসিফ শাহরিয়ার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার সকালে বনশ্রীর ই-ব্লকের একটি বাসায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাসার পঞ্চম তলায় নিজের কক্ষে পরিবারের সদস্যদের অগোচরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তৌসিফ। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের খালু এস আলম জানান, কী কারণে এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে পরিবারের কাছে কোনো তথ্য নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

এম জি

Link copied!