ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাগেরহাটে বিএনপির ১৫ নেতাকর্মী আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ১২:৫৯ পিএম

বাগেরহাটে বিএনপির ১৫ নেতাকর্মী আটক

বাগেরহাটে কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ অন্তত ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিএনপির পদযাত্রা শেষে শহরের মুনিগঞ্জস্থ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের বাড়ি থেকে এদের আটক করা হয়।

এর আগে সকাল ৯টায় শহরের পুরাতন বাজার মোড় এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শুরু করে বিএনপির নেতাকর্মীরা। সেখানে পুলিশ কর্মসূচি পালন করতে বাঁধা দেয়।  পরে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের মুনিগঞ্জস্থ বাড়িতে অবস্থান নেন নেতাকর্মীরা সেখান থেকে এসব নেতাকর্মীদের আটক করা হয়।

আটকদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সবিএনপি নেতা হাজরা জাহিদুল ইসলাম পান্না, যুবদল নেতা আইয়ুব আলী মোল্লা বাবু, জয়নুল পারভেজ সুমননের নাম পাওয়া গেছে।

অন্যদিকে পুরাতন বাজার এলাকা থেকে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক প্র্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমকে আটক করেছে থানা পুলিশ।

এদিকে আটকের প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ কেন্দ্রীয় কর্মসূচিতে বাধা দিয়েছে। পুলিশ বিভিন্ন স্থান থেকে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এআরএস

Link copied!