ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

এক ফুট বাড়লেই ছাড়া হবে কাপ্তাই লেকের পানি

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৬:৪০ পিএম

এক ফুট বাড়লেই ছাড়া হবে কাপ্তাই লেকের পানি

থেমে থেমে বৃষ্টি এবং উজান থেকে বয়ে আসা পাহাড়ী ঢলে রাঙামাটি কাপ্তাই লেকে দিন দিন বৃদ্ধি পাচ্ছে পানির পরিমাণ। বর্তমানে পানিতে টইটম্বুর রয়েছে কাপ্তাই লেক। এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের রুলকার্ভ অনুযায়ী আর মাত্র ১ ফুট পানির পরিমাণ বৃদ্ধি পেলেই ছাড়া হতে পারে কাপ্তাই লেকের পানি। কেননা বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই লেকে পানির পরিমাণ রয়েছে ১০৭.৫৫ ফুট মীনসিলেভেল। যেখানে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী বছরের এই সময়ে কাপ্তাই লেকে পানি থাকার কথা ১০২.৩০ ফুট মীনসিলেভেল। অর্থাৎ প্রয়োজনের তুলনায় ৫ ফুটেরও বেশি পানি রয়েছে কাপ্তাই লেকে।

এদিকে কাপ্তাই লেকে পানি পরিমান বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের জানান, ধারণক্ষমতার চেয়ে ৫ ফুটেরও বেশি পরিমাণ পানি রয়েছে কাপ্তাই লেকে। তবে কাপ্তাই লেক থেকে এখন পর্যন্ত পানি ছাড়ার কথা আপাতত ভাবা হচ্ছে না। তবে আর এক ফুট পানি বাড়লে হয়তো পানি ছাড়ার পরিস্থিতি হতে পারে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের সূত্রে জানাযায়, গত ২৪ ঘন্টায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট থেকে মোট ১৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। তার মধ্যে ১ নম্বর ইউনিট থেকে ৪৬, ২ নম্বর ইউনিট থেকে ৪৫, ৩ নম্বর ইউনিট থেকে ২৮, ৪ নম্বর ইউনিট থেকে ৪০ এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। এছাড়া উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়ে থাকে।

এআরএস

Link copied!