ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

স্কুল-কলেজকে মাউশির জরুরি নির্দেশনা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০৫:৩৪ পিএম

স্কুল-কলেজকে মাউশির জরুরি নির্দেশনা

দেশের সরকারি ও বেসরকারি সব স্কুল ও কলেজে আইপি (ইন্টারনেট প্রটোকল) ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কেন্দ্রীয় অনলাইন মনিটরিং সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শুরু করেছে সংস্থাটি।

শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মাউশি জানায়, শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত শ্রেণি কার্যক্রম তদারকি, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মাউশির আওতাধীন সরকারি ও বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফরমে প্রতিষ্ঠানের সিসিটিভি ও মনিটরিং-সংক্রান্ত তথ্য জমা দিতে হবে।

মাউশি জানিয়েছে, কেন্দ্রীয় অনলাইন মনিটরিং সিস্টেম দ্রুত বাস্তবায়নের অংশ হিসেবে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা না দিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম জি

Link copied!