ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

সেনাবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

জুলাই ১১, ২০২৬, ০৫:৩৩ পিএম

সেনাবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের দক্ষিণ টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বরিশালের ৭ পদাতিক ডিভিশন এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

এই সময় বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২৮ ব্রিগেড কমান্ডার ক্যাম্প পরিদর্শন করেন। তিনি চিকিৎসা নিতে আসা রোগীদের সুস্বাস্থ্যের জন্য করণীয় বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসার পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। প্রত্যন্ত গ্রামের সাধারণ ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী এই কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিনামূল্যে এই উন্নত চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় রোগীরাও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক চিকিৎসাসেবা কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানা গেছে।

জেএইচআর

Link copied!