ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভৈরবে অনিয়মের অভিযোগে আনোয়ারা জেনারেল হাসপাতাল সিলগালা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৭:২৭ পিএম

ভৈরবে অনিয়মের অভিযোগে আনোয়ারা জেনারেল হাসপাতাল সিলগালা

কিশোরগঞ্জরে ভৈরবে বিভিন্ন অনিয়মের অভিযোগে আনোয়ারা জেনারেল প্রা. হাসপাতাল সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) বেলা ১ টার দিকে  স্বাস্থ্য বিভাগের একটি টিম আনোয়ারা জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে হাসপাতালটি সিলগালা করে তালাবদ্ধ করে দেয়।

অভিযানের নেতৃত্বে দেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হোসেন ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহম্মেদ।

পরবর্তীতে অনিয়ম সংশোধন করা হলে জেলা সিভিল সার্জন সাইফুল ইসলাম তদন্ত করে সব কিছু সঠিক পাওয়া গেলে তবেই হাসপাতালটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বুলবুল আহম্মেদ।

জানা যায়, গত ১২ সেপ্টেম্বর  মঙ্গলবার বিকালে জেলা সিভিল সার্জনের নেতৃত্বে একটি টিম হাসপাতালটি পরিদর্শন করেন। ওই সময় ওটি ( অপারেশন) ব্যবস্থাপনায় অনিয়ম এবং নিয়ম বহির্ভূত ভাবে অতিরিক্ত বেড ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালটি বন্ধের নির্দেশ প্রদান করেন।

এই নির্দেশ অনুযায়ী হাসপাতালে ভর্তি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের পর আজ হাসপাতালটি সিলগালা করা হয়।

এআরএস

Link copied!